ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২৪
পাবনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন উপজেলার এয়ারপোর্ট এলাকার সোবহান ফকিরের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২, সিপিসি-২ এর পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

Advertisement

এ সময় কমান্ডার জানান, আসামি হেলাল উদ্দিন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি নিয়মিত জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে পরিবহনের সময় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে র‍্যাব। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো পাঁচটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!