ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছে ঝুলছিল যুবকের মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৩ সেপ্টেম্বর ২০২৪
গাছে ঝুলছিল যুবকের মরদেহ
ছবি: প্রতীকি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে ইয়াকুব বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালুকনগর মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইয়াকুব বিশ্বাস ওই এলাকার মোহাম্মদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব পরিবার-পরিজন নিয়ে ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার দৌলতপুর উপজেলার তালুকনগর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে আসেন তিনি। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ইয়াকুবকে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় ইয়াকুবের মরদেহ উদ্ধার করে।

Advertisement

দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!