সোমবার সকাল ৮টা থেকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এ সময় কয়েক শ’ শ্রমিক উপস্থিত ছিলেন।
জানা গেছে, নাভা নীট কম্পোজিটের প্রোডাকশন ম্যানেজার মো: খোরশেদ আলমকে অপসারণের দাবিতে তারা কর্মবিরতি পালন করেছেন। তাদের ভাষ্য, প্রোডাকশন ম্যানেজার খোরশেদ তাদের সঙ্গে হরহামেশাই এমন বাজে ব্যবহার করেন। এজন্য তার অপসারণ দাবি করছেন তারা।
.png)
এর আগে, শ্রমিকদের অনৈতিক দাবির পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
সমস্যার সমাধান করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে কারখানা মালিক পক্ষের। এরই মধ্যে বিষয়টি নিয়ে নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ।