ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অভিযান, ২২ হাজার টাকা জ‌রিমানা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ৩১ আগস্ট ২০২৪
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অভিযান, ২২ হাজার টাকা জ‌রিমানা
ছবি: সংগৃহীত

কুমিল্লায় নিত‌্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদার‌কি অভিযান পরিচা‌লনা করে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কু‌মিল্লা জেলা কার্যালয়।

শনিবার সকাল থেকে নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিড়া-মু‌ড়ি, চাল-ডাল, মাছ-মাংস, ডিম, বি‌ভিন্ন মসলাসহ নিত‌্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ‌্য যাচাই করা হয়।

ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড পরিল‌ক্ষিত হওয়ায় মেসার্স সাইফুল ব্রুয়লার হাউজ‌কে ৩ হাজার টাকা, জিলানী স্টোরকে ২ হাজার টাকা, হক অ্যান্ড সন্সকে ৫ হাজার টাকা, আল আমিন টি স্টোর‌কে ৫ হাজার টাকা, পাল স্টোরকে ২ হাজার টাকা এবং মহিউদ্দিন ভ‌্যারাইটিজ স্টোর‌কে ৫ হাজার টাকাসহ মোট ৬ প্রতিষ্ঠান‌কে ২২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

Advertisement

সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অভিযানে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্সপেক্টর ইসরাইল হো‌সেন এবং বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের এক‌টি প্রতি‌নি‌ধি দল উপ‌স্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!