শুক্রবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ ঘটনা ঘটে। সেলিন বেগম একই গ্রামের মনসুর খাঁর মেয়ে ও পাশের চাপাতলী গ্রামের মোনাসেফ ফকিরের স্ত্রী। বিয়ের পর বাবার বাড়িতে ঘর তুলে বসবাস করতো সেলিনা। এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সেলিনা বেগমের ঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এতে বসতঘরটি তছনছ হয়ে যায়। তখন টিনশেড ঘরের বেড়াও উড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
মাদারীপুর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, সকালে বোমা বিস্ফোরণের খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে একাধিক টিম। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বোমা কিভাবে এলো বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।