ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ৩০ আগস্ট ২০২৪
সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন
সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলে মৃত অবস্থায় ভেসে এসেছে একটি স্পিনার প্রজাতীর ডলফিন। সমুদ্রসৈকত থেকে মৃত স্পিনার ডলফিনটি উদ্ধার করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে জোয়ারের সময় সোনারপাড়া সমুদ্রসৈকতে মৃত অবস্থায় ডলফিনটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, মৃত স্পিনার প্রজাতীর ডলফিনটি বর্তমানে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে। মৃত্যু কারণ নির্ধারণে এটি নিয়ে কাজ চলছে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দফায় দফায় বেশকিছু মৃত ডলফিল ও কাছিম ভেসে এসেছিল সমুদ্রসৈকতে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!