বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার আলীরগাঁও গ্রামে প্রেমিক সায়েমের বাড়িতে এ অনশন শুরু করেন তিনি। সায়েম একই গ্রামের জাকির হোসেনের ছেলে। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক সায়েম।
ওই নারী উপজেলার কড়িকান্দি ইউনিয়নের আলীরগাঁও গ্রামে বাসিন্দা। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে থাকেন। তার ১টি মেয়ে ও ১টি ছেলে সন্তান রয়েছে।
.png)
জানা গেছে, ১ বছর আগে সায়েমের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তাদের দু’জনের মোবাইলে কথা হয়। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এক সময় বিয়ের জন্য ওই নারী সায়েমকে চাপ দিতে থাকেন। তখন নানা টালবাহানা শুরু করেন সায়েম।
গত বুধবার প্রেমিক সায়েমের সঙ্গে এক পাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। এরপরই পাত্রীপক্ষ স্থানীয়দের কাছ থেকে জানতে পারে সায়েমের একটি প্রেমের সম্পর্ক আছে। পরে সায়েমের সঙ্গে ওই পাত্রীর বিয়ে ভেঙে যায়। এ কথা শুনে ওই নারী বৃহস্পতিবার সকালে ছুটে আসেন প্রেমিক সায়েমের বাড়িতে। এ সময় বিয়ের দাবিতে অবস্থান নেন ওই নারী এবং তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
ভুক্তভোগী বলেন, বিয়ের আশ্বাসে আমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। আমার সর্বনাশ করেছে সে। এখন বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। মরা ছাড়া আমার কোনো উপায় নেই। সে আমাকে বিয়ের প্রোলভন দেখিয়ে এক লাখের অধিক টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে অভিযুক্ত প্রেমিক সায়েম বাড়ি থেকে আত্মগোপনে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।