বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাইয়ের কেলিয়া এলাকায় শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভ শেষে সরকার নির্ধারিত কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে ফ্যাক্টরির মহাব্যবস্থাপক বরাবর স্বারক লিপি দেন আন্দোলনকারী শ্রমিকরা।
.png)
শ্রমিকদের যৌক্তিক ১১ দফা দাবি হলো-
১. সর্বনিম্ন বেতন ১৮০০০ হাজার টাকা করতে হবে।
২. সর্বনিম্ন বেতন সমতা করার পর অভিজ্ঞতার বছর অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে এবং এর সাতে বিগত মাসগুলোর বাড়তি বেতন সংযুক্ত করে প্রদান করতে হবে।
৩. প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ করে বেতন বৃদ্ধি করতে হবে এবং তা জানুয়ারি মাস থেকে কার্যকর করতে হবে।
৪. মাসের ৫-৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
৫. যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পদোন্নতি দিতে হবে।
৬. বার্ষিক ছুটি বৃদ্ধি করতে হবে এবং অভুক্ত যে ছুটিগুলো থাকবে তার জন্য টাকা প্রদান করতে হবে।
৭. দুই বছরের মধ্যে চাকরি স্থায়ী করতে হবে এবং প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে আর যাদের দুই বছর বা তার অধিক হয়েছে তাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে।
৮. হাজিরা বোনাস, রাত্রিকালীন ডিউটির ভাতা প্রদান করতে হবে।
৯. ক্যান্টিনে দুপুরের খাবারের মান ভালো করতে হবে, সেই সঙ্গে সাপ্তাহিক খাবারের রুটিন প্রকাশ করতে হবে এবং যে নাস্তা প্রদান করা হয় সেটার মান বাড়াতে হবে।
১০. চিকিৎসা সেবা নিশ্চিত এবং অফিস মেডিকেল টিমসহ প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করতে হবে।
১১. আমাদের এই শান্তিপূর্ণ দাবিকে কেন্দ্র করে কোনো কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না এবং অবিলম্বে দাবি মেনে নিতে হবে।