ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে নাফকো ফার্মার শ্রমিকদের ১৪ দফা দাবি

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ২২:২১, ২৮ আগস্ট ২০২৪
ময়মনসিংহে নাফকো ফার্মার শ্রমিকদের ১৪ দফা দাবি
ফাইল ফটো

বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী করাসহ ১৪ দফা দাবি জানিয়েছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার নাফকো ফার্মাসিউটিক্যালসে কর্মরত প্রায় ৫০০ জন শ্রমিক। আগামী ১৭ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচীর ঘোষণাও দেন তারা। 

বুধবার সকালে ফ্যাক্টরির শ্রমিকদের প্রতিবাদের বিষয়টি প্রতিষ্ঠানের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

পরে বেলা সাড়ে ১১টায় শিল্প পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান নাফকো ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।

Advertisement

মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি পূরণের আশ্বাস দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!