ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলবাহী ট্রেন লাইনচ্যুতের আড়াই ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৮ আগস্ট ২০২৪
তেলবাহী ট্রেন লাইনচ্যুতের আড়াই ঘণ্টা পর উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাকবলিত ওয়াগনটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলস্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!