ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বড়াল নদীতে ডুবে কলেজশিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ২৮ আগস্ট ২০২৪
সিরাজগঞ্জে বড়াল নদীতে ডুবে কলেজশিক্ষার্থী নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়াল নদীতে নৌকা ভ্রমণে গিয়ে সো‌য়োইব (২২) নামে এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেল সা‌ড়ে ৫টার দি‌কে রাউতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সো‌য়োইব উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি গ্রা‌মের বাবু মিয়ার ছেলে এবং রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসির পরীক্ষার্থী।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলম বলেন, একটি নৌকায় ৫ জন বন্ধু শাহজাদপুর রাউতারা এলাকায় ঘুরছিল। ভ্রমণ শেষে সবাই একসঙ্গে গোসল করতে নেমে ঘূর্ণিপা‌কে ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সো‌য়োইব ব্যর্থ হয়।

Advertisement

খোরশেদ আলম আরো বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় দুই ঘণ্টা উদ্ধারের চেষ্টার পরেও আমরা উদ্ধার করতে পারিনি। রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত এসে উদ্ধার কাজ পরিচালনা করবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!