ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণের দায়ে গ্রেফতার ৪

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ২৮ আগস্ট ২০২৪
মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণের দায়ে গ্রেফতার ৪
গ্রেফতারকৃত ৪ ধর্ষক -ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৪ ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের পলাশপোল এলাকার মুন্টু কারিগরের ছেলে সুলতান আহমেদ (২০), কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হোসেন ওরফে জনি (৩০), ছাত্তার গাজীর ছেলে আব্দুল গফুর গাজী (১৮), কামননগরের সিদ্দিকুল ইসলাম বাবুর ছেলে জুম্মাতুল ইসলাম বনি (৩১)।

Advertisement

র‌্যাব জানায়, গত ২৬ আগস্ট রাতে এক মানসিক ভারসাম্যহীন কিশোরী সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকার একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোলের টুকুর ছেলে মো. শান্ত, ফয়সাল ওরফে বাবু, শহরের পলাশপোল এলাকার মুন্টু কারিগরের ছেলে সুলতান আহমেদ, কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হোসেন ওরফে জনি, ছাত্তার গাজীর ছেলে আব্দুল গফুর গাজী, কামননগরের সিদ্দিকুল ইসলাম বাবুর ছেলে জুম্মাতুল ইসলাম বনি পালাক্রমে ধর্ষণ করে।

পরে খবর পেয়ে কিশোরীকে নিউমার্কেট এলাকার একটি ঘর থেকে উদ্ধার করে আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন তার বাবা।  

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!