বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টায় বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও তার আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।
.png)
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।