ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২৮ আগস্ট ২০২৪
বিরামপুর সীমান্তে ২৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
উদ্ধারকৃত সাপের বিষ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতে পাচারকালে ৩ কেজি সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (২৮ আগস্ট) ভোরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিরামপুর সীমান্তের দাউদপুর বিওপির বিজিবির একটি দল সীমান্তের ২৮৯ পিলারের ৪৬ সাব পিলার এলাকা থেকে ওই বিষ উদ্ধার করা হয়। 

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে বিরামপুরের দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।এ সময় পাচারকারীরা দুটি কাঁচের জার ফেলে পালিয়ে যায়। এরপর জারে রাখা ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যা বাজার মূল্য অনুমানিক ২৩ কোটি টাকা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!