ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে পুলিশ-সেনাবহিনীর মধ্যে কী হয়েছিল?

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ২৮ আগস্ট ২০২৪
রাঙ্গামাটিতে পুলিশ-সেনাবহিনীর মধ্যে কী হয়েছিল?
ফাইল ফটো

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যকার ঘটনা নিয়ে এরই মধ্যে ফেসবুকে নানা ধরনের তথ্য ছড়াচ্ছে। এসব তথ্য ধোঁয়াশা তৈরি করছে জনসাধারণের মনে। আসলে কী ঘটেছিল মঙ্গলবার? 

প্রতিনিধির দেওয়া তথ্যমতে, জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের জোন কমান্ডার একটি টহল দল সঙ্গে করে যক্ষা বাজার ক্যাম্পে রাত্রীযাপন করার উদ্দেশ্যে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে বাজারঘাট থেকে ক্যাম্পের দিকে যাওয়ার সময় তিনজন ট্রাভেল পুলিশ সদস্য কমান্ডারকে সালাম না দিয়ে এড়িয়ে যান। বিষয়টি নিয়ে কমান্ডারের সঙ্গে থাকা টহল দলের সদস্য ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। 

কিছুক্ষণ পর ওসি আরো কিছু পুলিশ সদস্য নিয়ে ঘনটাস্থলে রওনা করলে পথেই উত্তেজিত জনগণ তাদের মারধর করে। পরে সেনাবাহিনী গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। সেনাবাহিনীর সদস্যারা ক্যাম্পে ফিরে যাওয়ার পর স্থানীয়রা ফের থানায় হামলা করে। এ সময় থানার ভেতর থাকা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে জোন কমান্ডার আরো একটি টহল দল নিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় থানায়ও নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!