মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন। রায়ে জেসমিন আকতারের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোজাফ্ফরেরও একই পরিমাণ জরিমানা করা হয়।
বগুড়া কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় জামালের স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক মোজাফ্ফর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
উল্লেখ্য, ননদের স্বামী মোজাফ্ফর হোসেনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন জেসমিন আকতার। এই সম্পর্ককে স্থায়ীরূপ দিতে প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামী জামাল উদ্দিনকে হত্যা করেছিলেন তিনি।