ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যার পা‌নি‌তে প্রাণ গেল কিশোরীর

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২৪ আগস্ট ২০২৪
বন্যার পা‌নি‌তে প্রাণ গেল কিশোরীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বন্যার পানিতে গোসল করতে নেমে খাগড়াছড়ির দীঘিনালায় রুষা চাকমা (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত কি‌শো‌রী স্থানীয় পল্টু চাকমার মেয়ে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং ইউপির কাবুল্যা কার্বারীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মেরুং ইউপি সদস্য শান্তি চাকমা জানান, রুষা চাকমা বন্ধুদের নিয়ে বন্যার পানিতে গোসল করতে গে‌লে পা‌নি‌তে স্রোত থাকায় হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

Advertisement

দী‌ঘিনা থানার ওসি মো. নুরুল হক ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, বিকে‌লের দি‌কে মেরুং এলাকায় ১৩ বছর বয়সী এক কি‌শোরী বন‌্যার পা‌নিতে প‌ড়ে মৃত্যুর বিষয় অবগত হ‌য়ে‌ছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!