কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘহাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে পারভেজ মিয়া (২৫)। গত বুধবার রাতে খবর আসে সৌদি আরবে স্টোক করে মারা গেছেন তিনি। পারভেজ সৌদি আরবের দাম্মাম শহরে বেসরকারি একটি কোম্পানিতে কাজ করতেন পারভেজ। তিনি ছয় বছর ধরে প্রবাসে রয়েছেন।
পারভেজের বাবা আব্দুল কাদের জানান, ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা বাকরুদ্ধ। মৃত্যুর আগেও তার মায়ের সঙ্গে কথা বলেছে। তিন মাস আগে তাকে ফোনে বিয়ে করানো হয়েছিল। স্বপ্ন ছিল ছেলে দেশে এলে আত্মীয়-স্বজনদের নিয়ে ধুমধাম করে বিয়ে করাব। কিন্তু স্বপ্ন এখন আমাদের জন্য বিষাদ নিয়ে এলো। দ্রুত সময়ের মধ্যে ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি।
.png)