ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ১৫    

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ২৩ আগস্ট ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ১৫    
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস যাত্রীবাহী রাস্তার পাশে পুকুরে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।  

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নৈকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার বাড়ির পুকুরে ডুবে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহত কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান।  

তিনি জানান, এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!