ফায়ার সার্ভিস ও মন্দির কমিটির সভাপতি তপন মুখার্জীর বরাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইসিটি মিডিয়া সেল জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটেছে।
বরিশাল পূজা কমিটি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর রাতের দিকে মন্দিরে আগুন লাগার ঘটনা ঘটে। কোনো দুর্বৃত্ত বা বিদ্যুৎ সংযোগ থেকে সংঘটিত হয়েছে কিনা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মন্দিরের ভেতরের প্রায় ৫৬ হাজার টাকার আসবাবপত্রসহ বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ভোরে ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, শ্রী শ্রী মহামায়া মন্দিরটি ১৮৭০ সালে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১০ সালে মন্দিরটি পুনঃসংস্কার করা হয়।