মাহতাব হোসেন নামে একজন লিখেছেন, গতকাল থেকে আমার বোনের পরিবারের খোঁজ পাচ্ছি না। পরশুরাম, ফেনী। কেউ কি আছেন সেখানে বসবাস করেন, কোনো তথ্য দিতে পারেন?
একরাম হোসাইন লিখেছেন, পরশুরাম এখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ! তেমন কোনো উদ্ধার কার্যক্রম নেই। কী হচ্ছে, মানুষগুলো কেমন আছেন কেউ বলতে পারছেন না। স্পিড বোট বা নৌকার চেয়েও হেলিকপ্টার রেসকিউ প্রয়োজন।
.png)
ইকবাল বাহার জাহিদ লিখেছেন, গতকাল রাত থেকে ফুলগাজী ও পরশুরামের সঙ্গে সব যোগাযোগ বন্ধ। কাউকে পাচ্ছি না। মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, ইলেক্ট্রিসিটি নেই। স্পিড বোট ছাড়া ফেনী থেকে ফুলগাজী ও পরশুরাম যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। হাজার হাজার বাড়িতে লাখো মানুষ পানিবন্দি। গতকাল পর্যন্ত সবার কান্নার শব্দ শুনেছি, আজ আর কিছুই জানতে পারছি না।
তিনি উল্লেখ করেন, আমাদের টিম চেষ্টা করছে তাদের উদ্ধার ও কিছু খাবার পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু কাছাকাছি গিয়ে সবাই অসহায়। সংবাদকর্মীদেরও প্রত্যন্ত গ্রামে যাওয়া সম্ভব না। ব্যাপক পানির স্রোত এবং পর্যাপ্ত স্পিড বোট নেই। যারা উদ্ধার করতে যাবেন, তারাও যেতে পারছেন না। তাদের উদ্ধার কাজের জন্য দরকার অনেক বেশি কোস্ট গার্ড, নৌবাহিনী ও সেনাবাহিনী। দরকার হেলিকপ্টার ও শত শত স্পিড বোট। আল্লাহ আমাদের সবাইকে এই মহাবিপদ থেকে রক্ষা করুন।
উল্লেখ্য, আকস্মিক বন্যায় এ পর্যন্ত দেশের ৮ জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি ঘোষণা অনুযায়ী ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।