মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়ায় তল্লাশি করে একটি ব্যাগ হতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।
.png)
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।