ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিথর বৃদ্ধ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ২০ আগস্ট ২০২৪
ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিথর বৃদ্ধ
ছবিতে তাহের মিয়া

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে তাহের মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহের মিয়া ওই এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়া। তিনি বলেন, তাহের মিয়া কানে কম শুনতেন। তিনি স্টেশন এলাকার রেলওয়ের পাশের নয়াহাটি এলাকায় পরিবার নিয়ে থাকেন। শুনেছি সন্ধ্যায় রেললাইন পারাপারের সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যরা রাতেই তার দাফন সম্পন্ন করবেন বলে জেনেছি।

Advertisement

এ বিষয়ে রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!