ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া আরো অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২০ আগস্ট ২০২৪
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া আরো অস্ত্র-গুলি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরো তিনটি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ শরীফ-উল আলম। 

এর আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Advertisement

র‍্যাব কর্মকর্তা মোহাম্মদ শরীফ-উল আলম বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের জন্য নজরদারি বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত তিনটি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নগর পুলিশের ডিসির (সদর) কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগেও গত ১৩ আগস্ট ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের পর নগর পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!