নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার বাবা জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০), বড় ছেলে জামাল হোসেন ও অপর ছেলে কামাল হোসেন (৪২)। গুরুতর আহত একই এলাকার মাইক্রোবাসচালক আথিকুর রহমানকে (২২) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, চিকিৎসা শেষে জসিম উদ্দিনকে নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাসে রাজশাহীর বাগমারায় বাড়ি ফিরছিলেন স্ত্রী ও সন্তানরা। ফেরার পথে হাটিকুমরুল গোলচত্বরের অদূরে নাটোর-বনপাড়া মহাসড়কে মাইক্রোবাসটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসে থাকা একই পরিবারের চারজন। এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসচালক।
.png)
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত চালককে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ভোরে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নোয়া প্রাইভেটকারে করে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত প্রাইভেটকার চালককে হাসপাতালে পাঠানো হয়।