ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ১৯ আগস্ট ২০২৪
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তপন সাহা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

রোববার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধাপেরহাট এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের পালানপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন সাহা পালানপাড়া (বড় সাহাপাড়া) গ্রামের মৃত হরি সাধুর ছেলে।  

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে সড়ক পার হচ্ছিলেন তপন সাহা। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তপন সাহা মারা যান। 

Advertisement

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী বলেন, দুর্ঘটনার খবর লোকমুখে শুনেছি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!