শুক্রবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
রেলওয়ের কর্তৃপক্ষ জানায়, সিরাজগঞ্জ রেলস্টেশন ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ৭৭৫/৭৭৬ আপ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল সাময়িক বন্ধ থাকবে। যেসব আন্তঃনগর ট্রেন চলাচল করছে এরইমধ্যে টিকিট কাউন্টার ও অনলাইন থেকে সংগ্রহ করা যাচ্ছে।
.png)
পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফি নূর মোহাম্মদ জানান, আজ শুক্রবার সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ আরো একটি ট্রেন ব্যতীত অন্য সব ট্রেন চলাচল করছে।