ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যা করে যে নাটক সাজান বাবুল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৬ আগস্ট ২০২৪
স্ত্রীকে হত্যা করে যে নাটক সাজান বাবুল
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে আঁখি আক্তার (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. বাবুল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে বাবুল ও তার স্ত্রী আঁখির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তার স্ত্রী আঁখি লুটিয়ে পড়েন। এ সময় বাবুল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এলে স্ত্রী স্ট্রোক করেছেন বলে কান্নাকাটি করতে থাকেন বাবুল। তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাবুলকে আটক করেছে পুলিশ।

Advertisement

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!