ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ২ হাজার শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১৪ আগস্ট ২০২৪
কুড়িগ্রামে ২ হাজার শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
বন্যা কবলিত ২ হাজার শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে বন্যা কবলিত ২ হাজার শিশু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বেসরকারি সংস্থা গুডনেইবারস বাংলাদেশ’র উদ্যোগে  যাত্রাপুর ইউপি মাঠে এ বিতরণ কার্যক্রম চলে। 

এ সময় ১৬ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৩ কেজি চিড়া, এক বক্স ওর স্যালাইন, ১০পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ২৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

Advertisement

অনুষ্ঠানে সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) এর ম্যানেজারে রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ’র উত্তরবঙ্গ প্রধান সীমান্ত সিচিম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যার আব্দুল গফুর, সিডিপির বীরগঞ্জ এরিয়া ম্যানেজার তুষার লিও ক্রুজ, এডমিন অফিসার জয়চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন ক্রার্ড প্রজেক্টের প্রোগ্রাম অফিসার উম্মে কুলসুম।

বন্যা পরবর্তী সময়ে এক হাজার স্পন্সর শিশু পরিবার ও নন স্পন্সর শিশু পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!