ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ১৪ আগস্ট ২০২৪
খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু
ফাইল ফটো

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গত ১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ ছিল খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল। এরপর ১ আগস্ট ট্রেনটি চালু হলেও দুই দিন পর তা আবার বন্ধ হয়ে যায়।

ট্রেনটি বুধবার (১৪ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে সাড়ে ৮টার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।

বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট ট্রেনটি চলাচল শুরু হয়। দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। সেখান থেকে ১১ দিনের মাথায় বুধবার (১৪ আগস্ট) আবার খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দেয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!