ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে রাস্তায় যোগ দিয়েছে ট্রাফিক পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১২ আগস্ট ২০২৪
জয়পুরহাটে রাস্তায় যোগ দিয়েছে ট্রাফিক পুলিশ
রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে পুলিশ সদস্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে সোমবার থেকে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে শহরের জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা জড়ো হলে রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন

এ সময় ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, আশরাফ আলী, রোভার ও রেড ক্রিসেন্টের ট্রাফিক সমন্বয়কারী যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম, রোভার লিডার আমিনুল মিম, রেড ক্রিসেন্ট সমন্বয়কারী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৬ আগস্ট থেকে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ সাধারণ শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ থাকলেও আরো কয়েকদিন এই শিক্ষার্থীরা পালন করবেন বলে জানা গেছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!