ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিরোজপুরে যুবদলের ৪ নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১১ আগস্ট ২০২৪
পিরোজপুরে যুবদলের ৪ নেতা বহিষ্কার
পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান। ফাইল ফটো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানসহ চার নেতাকে বহিষ্কার করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটি।  

শনিবার (১০ আগস্ট) রাতে দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ বদিউজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ শিকদার, জেলার ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।

এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!