ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১১ আগস্ট ২০২৪
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
নিহতদের বাড়িতে স্থানীয়দের ভিড়

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন- ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), তার মেয়ে সাথী আক্তার (১৪) এবং হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে আব্দুল আলীম৷ 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বামী ও বাবা মো. সৈয়দ আলী ও আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান৷ 

Advertisement

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার ধানক্ষেতে নিড়ানি দিতে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে বাড়ির দিকে  আসেন তারা। এ সময় বজ্রপাতে হলে পথেই মারা যান তারা।

এদিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, দুপুরে মাঠে কাজ করছিলেন আলীম৷ এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!