ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে যাওয়াই কাল হলো জুয়েলের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ১১ আগস্ট ২০২৪
মাছ ধরতে যাওয়াই কাল হলো জুয়েলের
জুয়েল বালামি দাস

ফেনীর সোনাগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জুয়েল বালামি দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত জুয়েল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের দাস পাড়ার তপন বালামী দাসের ছেলে।

জুয়েলের চাচা মতি লাল দাস বলেন, জুয়েল মাঝে মধ্যে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো। তার বাবার সঙ্গে মাছ ধরারও কাজ করতো। বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে।

Advertisement

নিহতের বাবা তপন বালামি দাস জানান, তার ছেলে জুয়েল বালামি দাস মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। বিকেলে আবুল কাশেম নামে একজন তার ছেলের পড়ে থাকার খবর জানান ঘটনাস্থলে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অতুল চক্রবর্তী বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। বজ্রপাতের কারণে জুয়েলের শরীরের বাম পাশে কালো দাগ হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!