তিনি বলেন, সীমান্ত ঘেঁষে বসবাসরত মানুষদের সঙ্গে আমরা দেখা করেছি৷ তারা একেবারে নিরাপদে রয়েছেন৷ তারা বিভিন্ন জায়গায় কিছু ঘটনার কথা শোনায় কিছু আতঙ্কে ছিলেন৷ সে কারণে তারা আমাদের ক্যাম্পের আশপাশে অবস্থান নিয়েছিলেন৷ বিজিবি এর আগেও সীমান্তের মানুষের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। বর্তমানে সীমান্ত একেবারে শান্ত রয়েছে৷ মানুষের জান-মাল রক্ষার্থে দিন রাত আমাদের পক্ষ থেকে টহল অব্যাহত রয়েছে। আতঙ্কিত হবার কোনো সুযোগ নেই৷ আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
স্থানীয় আলোয়া খাওয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপ চন্দ্র সিংহ বলেন, বর্তমানে আমরা বিজিবির সহযোগিতা পাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাঠেই বিজিবি কথা দিয়েছিলো আপনারা যেভাবে আমাদের সহযোগিতা চাইবেন সেভাবেই আমরা সহযোগিতা করবো। বর্তমানে তারা অনেক সহযোগিতা করছেন। যে কোনো মুহূর্তে ফোন পেয়ে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছেন৷
.png)
স্থানীয় বাসিন্দা চিত্রানি রানী বলেন, আমাদের এখানে কোনো ধরনের সমস্যা নেই। আমরা এখানে এখন পর্যন্ত শান্তিতেই রয়েছি।
এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক মো. তানজির আহমদ, সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।