বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে নতুন ১৪১৪ নম্বর ফেইস থেকে পুরোদমে উৎপাদন কাজ শুরু করা হয়। এতে খনিতে কর্মরত শ্রমিক কর্মচারীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
জানা গেছে, চলতি বছর জুন মাসে খনির চলমান ১২০৯ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলনের সময় এর মজুদ শেষ হয়ে যায়। এতে গত ৩০ জুন বিকেল থেকে খনির কয়লা উত্তোলনের সব কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। সেই সঙ্গে পার্শ্ববর্তী নতুন ১৪১৪ নম্বর ফেইস এর কাজ শুরু করা হয়।
.png)
গতকাল বুধবার রাত ১২ টার দিকে নতুন এ ফেইসের পরীক্ষামূলক কাজ শুরুর পর বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে উত্তোলন কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে দীর্ঘ ৩৯ দিন পর খনির কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার।
তিনি বলেন, নতুন এ ফেইস থেকে প্রতিদিন তিন শিফটে প্রায় ৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হবে। উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। আগামী ডিসেম্বর পর্যন্ত এ ফেইস থেকে কয়লা উত্তোলন করা যাবে।