মঙ্গলবার (৬ আগস্ট) উপজেলার বড়ঘোপ সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু আশেক (১২) বড়ঘোপ ওয়াইদ্যার পাড়ার বাদশার ছেলে। বাকি দুজন হলো- আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও মো. হাসেমের ছেলে যাওয়াদ (৬)। এরমধ্যে আশেক ও আলিম স্থানীয় একটি মাদরাসার ছাত্র এবং যাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
কুতুবদিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার তপন বড়ুয়া বলেন, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
.png)