ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে গুলিতে নিহত ২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৪ আগস্ট ২০২৪
সিলেটে গুলিতে নিহত ২
ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।

গুলিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সুদর্শন সেন।

Advertisement

তিনি বলেন, তারা দুজনই মারা গেছেন। একজনের পেটে গুলি লেগেছে। আরেকজনের কোথায় গুলি লেগেছে সেটা নিশ্চিত করতে পারছি না। কারণ আমি অন্যজনকে চিকিৎসা সেবা দিতে ব্যস্ত ছিলাম।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সম্রাট তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!