ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবি: আরো ২ জনের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৩ আগস্ট ২০২৪
মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবি: আরো ২ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে গোসাইরহাটের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই পরিবারের মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরো একজন।  

শুক্রবার (২ আগস্ট) রাতে শাওন (১৮) ও শনিবার দুপুরে হৃদয় বেপারির মরদেহ উদ্ধার করা হয়েছে। শাওন পুরান ঢাকার ধোলাইখালের শাহজাহান বেপারীর ছেলে। এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

ট্রলারের যাত্রীরা জানান, বিয়ের জন্য মেয়ে দেখতে এসে ট্রলারডুবির ঘটনায় নিহত হন বরের মা-বোনসহ দুইজন। আহত অবস্থায় উদ্ধার হওয়া পাঁচজনকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শাওন ও দুপুরে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। 

Advertisement

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে কোদালপুর লঞ্চঘাট থেকে ট্রলারযোগে পরিবারের ৮ জনসহ মোট ১১ জন মাঝেরচর যাচ্ছিলেন। ট্রলারটি গোসাইরহাট ইউনিয়নের মেঘনার মাঝ নদীতে আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!