ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাসচাপায় প্রাণ হারালেন তরুণ-তরুণী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭, ৩ আগস্ট ২০২৪
নাটোরে বাসচাপায় প্রাণ হারালেন তরুণ-তরুণী
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, মো. মেজবাহ (২৫) ও তার বান্ধবী মোছা. মরিয়ম (১৯)। তাদের উভয়ের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে দুই তরুণ-তরুণী সদর উপজেলার হয়বতপুরের দিক থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে গাজির বিল এলাকায় নাটোরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. অনিক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং বাসটি আটক করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে পেরেছি, নিহত দুজনের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়। দুজনের পরিবারকে জানানো হয়েছে, তারা নাটোরে আসছেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!