নিহত আব্দুল্লাহ মোল্লা মাথা ভাঙ্গা গোপালপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে।
নিহতের পিতা শাহিন মোল্লা জানান, শুক্রবার সকালে তার ছোট দুই ছেলে বিছানার উপর খেলছিল। তারা মোবাইলের চার্জার ফ্রিজের পেছনে ফেলে দেয়। এ সময় আমার বড় ছেলে শাহিন ফ্রিজের পেছন থেকে চার্জার তুলে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।