ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ২ আগস্ট ২০২৪
৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফেনসিডিলসহ আব্দুর রশিদ নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ আব্দুর রশিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী কালীগঞ্জের সেবকদাস এলাকার মৃত ফলু মিয়ার ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি জানার পর তার উপর সার্বক্ষণিক নজরদারি রাখে র‍্যাব। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ৪৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!