নিহত শান্তনা লোহাজাল গ্রামের সাহেব আলীর কন্যা এবং তার স্বামী হাতেম আলী একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাতেম আলী পাবনার একটি হ্যাচারিতে কাজ করেন। প্রায় সাত লাখ ৫০ হাজার টাকার মতো তার ধারদেনা রয়েছে। পাওনাদাররা প্রতিনিয়ত এসে হাতেমকে না পেয়ে তার স্ত্রীকে ঋণ পরিশোধের জন্য চাপ দেন। গত বুধবার (৩১ জুলাই) পাবনা থেকে বাড়িতে আসেন হাতেম আলী। স্বামী না থাকার কারণে ভ্যাপড়া এলাকায় পুকুর পাহারা দেওয়ার জন্য মাছচাষি শফিকুলের নির্মাণ করে দেওয়া একটি ঘরে পিতা-মাতার কাছে ছিলেন স্ত্রী শান্তনা।
.png)
ঘটনার রাতে হাতেম আলী সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে রাতযাপন করেন। ঋণ সংক্রান্ত বিষয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে হাতেম আলী তার স্ত্রীকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত করতে ওড়না গলায় পেঁচিয়ে স্ত্রী শান্তনাকে হত্যা করেন স্বামী হাতেম আলী।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় শান্তনার পিতা সাহেব আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।