ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশেষ নিরাপত্তায় চট্টগ্রাম ছাড়ল ৩ ট্রেন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১ আগস্ট ২০২৪
বিশেষ নিরাপত্তায় চট্টগ্রাম ছাড়ল ৩ ট্রেন
ফাইল ফটো

১২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ আগস্ট) চট্টগ্রাম থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এদিন শুধুমাত্র নির্ধারিত তিনটি ট্রেন চলাচল করছে।

ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-ঢাকা রুটের কর্ণফুলী কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা কমিউটার ও চট্টগ্রামের আন্তজেলা নাজিরহাট কমিউটার।

সকাল ১০টায় চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে সাগরিকা কমিউটার। এরপর সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কর্ণফুলী কমিউটার। পরে বেলা ১১টা ২৫ মিনিটে নাজিরহাটের উদ্দেশ্যে ছাড়ে নাজিরহাট কমিউটার। ট্রেনগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী সংখ্যা দেখা গেছে কম। ছিল বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

Advertisement

চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, প্রথম দিনে নির্ধারিত সময়েই ট্রেনগুলো চট্টগ্রাম ছেড়েছে। যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় প্রতি ট্রেনে ১৪ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন। তবে প্রথম দিন হওয়ায় আজ যাত্রী ছিল কম। ধীরে ধীরে বাড়বে বলে আশাকরি।

এর আগে, গত মঙ্গলবার ঢাকার রেল ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়। গত ১৮ জুলাই থেকে বন্ধ হয়েছিল ট্রেন চলাচল। ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া সব টিকিটের টাকা ফেরত দেয় রেল কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!