ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাশাপাশি ঘরে বসবাস, একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ২৯ জুলাই ২০২৪
পাশাপাশি ঘরে বসবাস, একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ
ফাইল ফটো

ঢাকার ধামরাইয়ে ভাড়া বাসায় একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করেন পাশের রুমের এক যুবক। শনিবার (২৭ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের পূর্ব শ্রীরামপুর এলাকার মোহাম্মদ রহমানের বাড়িতে। ওই ধর্ষক ও ধর্ষিতা একই বাড়ির ভাড়াটিয়া।

এলাকাবাসী জানান, শ্রীরামপুর পূর্বপাড়া এলাকার মোহাম্মদ রহমানের বাড়িতে পাশাপাশি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছেন ধর্ষণ এবং ওই গৃহবধূ। এরই সুবাদে ধর্ষক আলামিন হোসেন ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণ করতে গিয়ে শনিবার রাত ৮টার দিকে জনতার হাতে আটক হন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার জুলেখা বেগম ও তার সহযোগীরা। পরে টাকার বিনিময়ে ওই ধর্ষককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার জুলেখা বেগম বলেন, ধর্ষণ করলেই কি কাউকে মেরে ফেলা যায়? চিকিৎসার জন্য তাকে ছাড়া হয়েছে। পরে এর বিচার হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!