ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ২৮ জুলাই ২০২৪
পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
গ্রেফতারকৃত নাজমুল হোসেন

শেরপুরের শ্রীবরদীতে পাওনা টাকা চাওয়ায় নাজমুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) মো. জাফরকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জাফর মিয়াকে ও ভাবি রেনুকা বেগম।

এর আগে, শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন চককাউরিয়া বনপাড়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। 

Advertisement

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, নাজমুলের আত্মীয় মো. জাফর। পারিবারিক প্রয়োজনে জাফর প্রায় দুই বছর আগে নাজমুলের মা মোছা. মাজেদা বেগমের কাছে ২ লাখ টাকা ঋণ নেন। শুক্রবার সন্ধ্যায় নাজমুল ওই টাকা চাওয়ায় মো. জাফরসহ তার লোকজন নাজমুল হোসেনকে পিটিয়ে মাথা ও শরীরে আঘাতে করেন। এ সময় নাজমুলের মা মাজেদা বেগম ও নানা মো. মাছেন আলীকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাজমুল হোসেনকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে গাজীপুর বোর্ড বাজার এলাকায় পৌঁছালে মারা যান নাজমুল।

শ্রীবরদী থানার ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা করেছে। হত্যা মামলার প্রধান আসামি মো. জাফরসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!