এর আগে, শুক্রবার (২৬ জুলাই) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি, ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে।
ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে এলাকার আলহাজ গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে এক শিক্ষকের কাছে সে ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রাইভেট পড়ত। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে রওয়ানা দেয়। সকাল সাড়ে ৮টায় মেয়ে বাড়ি না ফেরায় শিক্ষকের কাছে ফোন দেন। ওই সময় শিক্ষক জানান, তার মেয়ে ওইদিন প্রাইভেট পড়তে যায়নি। পরে এলাকার সহপাঠীর কাছে খোঁজ নিয়ে অপহরণের বিষয়টি জানতে পারেন।
.png)
তিনি আরো বলেন, অপহরণের পরে ইলিয়াসের মা ও ফুফু শনিবার সকালে আমাদের বাড়িতে এসে এ বিষয়ে থানা-পুলিশ না করার হুমকি দিয়েছেন। আইনের আশ্রয় নিলে তারা আমাদের এলাকা ছাড়া করবেন বলে জানিয়েছেন।
অপহৃত স্কুলছাত্রীর এক সহপাঠী জানান, ইলিয়াস আলী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করত। শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিদ্যালয় এলাকা থেকে ইলিয়াস জোরপূর্বক ছাত্রীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে গেছে। ওই সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখানো হয়।
ইলিয়াসের বাবা আক্কাস আলী বলেন, স্কুলছাত্রী আমার ছেলেকে ফুঁসলিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের সন্ধান চলছে।
মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান, বিষয়টি তদন্ত করে স্কুলছাত্রীকে উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।