ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একদিন পর পুকুরে ভেসে উঠল মাদরাসাছাত্রের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ২৭ জুলাই ২০২৪
একদিন পর পুকুরে ভেসে উঠল মাদরাসাছাত্রের মরদেহ
ফাইল ফটো

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিয়াম জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে। সে শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ড থানার ওসি মো. জিয়াউর রহমান।

Advertisement

মাদরাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার (২৬ জুলাই) দুপুরে সহপাঠীদের সঙ্গে মাদরাসার পাশে পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে প্রতিষ্ঠানে ফিরে এলেও সিয়াম ফেরেনি। বিকেল ৩টার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানা যায়, সে গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

ওসি মো. জিয়াউর রহমান জানান, ওই মাদরাসার ছাত্র সাঁতার কাটতে জানত না বলে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!