গ্রেফতারকৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২), মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ফজর গাজীর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও একই উপজেলার কোমলপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাওন হোসেন (১৯)।
জানা যায়, আশরাফুল ইসলাম সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। আসার পর থেকেই ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই জের ধরে গত ২৭ জুন রাতে উপজেলার ঝাঁপা বাজারের একটি ঘরে ওই ছাত্রীকে নিয়ে আসেন। রাত ৯টার দিকে ভুক্তভোগীকে জোর করে সিগারেট খাওয়ান। একপর্যায়ে ওই ছাত্রীর ঘুমের ভাব এলে পালাক্রমে পাশবিক নির্যাতন চালান।
.png)
এ সময় ওই পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। এরপর ধারণ করা ভিডিও নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
এ ঘটনায় মনিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস ও এসআই আতিকুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।