ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইপিএসে সংযোগ দিতেই প্রাণ গেল আখতারের 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ২৬ জুলাই ২০২৪
আইপিএসে সংযোগ দিতেই প্রাণ গেল আখতারের 
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএসে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আখতার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আখতার ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বিদ্যুৎ চলে গেলে ঘরে থাকা আইপিএস সংযোগ স্থাপন করতে যান আখতার। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে  ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মরদেহ হাসপাতালে আনা হয়নি। অভিযোগ  পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!